ঢাকা
০৮ আগস্ট ২০২৬

রাশিয়ায় ড্রোন হামলায় নিহত মাদারীপুরের যুবক

জেলা প্রতিনিধি
শুক্রবার, ২২ মে ২০২৬   ৪৮ বার পঠিত
রাশিয়ায় ড্রোন হামলায় নিহত মাদারীপুরের যুবক

ছবি: -সংগৃহীত

উন্নত জীবন ও ভালো বেতনের আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন মাদারীপুর সদরের এক যুবক। নিহত সুরুজ কাজী (৩০) সদর উপজেলার দক্ষিণ খাগছড়া গ্রামের শাহাবুদ্দিন কাজীর ছেলে।

স্বজনদের দাবি, প্রায় ১০ মাস আগে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে তাকে রাশিয়ায় পাঠানো হয়। সেখানে গিয়ে প্রতারণার শিকার হওয়ার পর বাধ্য হয়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন তিনি। পরে তাকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে পাঠানো হয়।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল-নোমান জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে সুরুজের এক বন্ধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানান। তিনি বলেন, রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে সুরুজ নিহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তার মরদেহ দেশে আনার বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।

সুরুজের বড় বোন শারমিন আক্তার জানান, একই গ্রামের দিলু মাতুব্বর ও ঢাকার জাফর মাতুব্বর নামে দুই ব্যক্তি রাশিয়ার একটি কোম্পানিতে চাকরির আশ্বাস দেন। চুক্তির ভিত্তিতে তাদের হাতে আট লাখ টাকা তুলে দেওয়া হয়। পরে জাফর মাতুব্বরের এজেন্সির মাধ্যমে সুরুজ রাশিয়ায় যান।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031