ঢাকা
০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মন্ত্রীদের বেতন ১০ লাখ ও এমপিদের ৫ লাখ টাকা হওয়া উচিত : নুরুল হক নুর সৌদি, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি ইতালিতে বিমানের উড়োজাহাজে ত্রুটি, ঢাকা-রোম-টরন্টো ফ্লাইট পুনঃনির্ধারণ পল্লবীতে অস্ত্রের মহড়ার সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী বারবার সময়সীমা পেরোলেও অনড় ট্রাম্প হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত : রণধীর জয়সওয়াল গণমাধ্যমের টেকসই উন্নয়নে সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে : তথ্যমন্ত্রী ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নানা পরিকল্পনা : স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, শিক্ষকসহ নিহত ২, আহত ১৫

প্রেম, প্রতিশোধ ও ক্ষমতার দ্বন্দ্বে ‘মালিক’ এখন ওটিটিতে

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
প্রেম, প্রতিশোধ ও ক্ষমতার দ্বন্দ্বে ‘মালিক’ এখন ওটিটিতে

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

প্রেক্ষাগৃহে সাড়া জাগানোর পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১২টা থেকে দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন সাইফ চন্দন।

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলে। প্রেম, প্রতিশোধ, মায়ের সম্মান ও অধিকার আদায়ের সংগ্রাম এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘মালিক’-এর গল্প।

আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন ডিপজল, মিশা সওদাগর, শিপন মিত্র, এলিনা শাম্মী, ডন, কাজী হায়াৎ ও এ জে রানাসহ অনেকে।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান। এর আইটেম গান ‘গুলগুলি পিঠা’ মুক্তির পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলা ইসলাম ও প্রতীক হাসান। গানটির কথা লিখেছেন লুৎফর হাসান।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031