ঢাকা
০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মন্ত্রীদের বেতন ১০ লাখ ও এমপিদের ৫ লাখ টাকা হওয়া উচিত : নুরুল হক নুর সৌদি, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি ইতালিতে বিমানের উড়োজাহাজে ত্রুটি, ঢাকা-রোম-টরন্টো ফ্লাইট পুনঃনির্ধারণ পল্লবীতে অস্ত্রের মহড়ার সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী বারবার সময়সীমা পেরোলেও অনড় ট্রাম্প হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত : রণধীর জয়সওয়াল গণমাধ্যমের টেকসই উন্নয়নে সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে : তথ্যমন্ত্রী ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নানা পরিকল্পনা : স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, শিক্ষকসহ নিহত ২, আহত ১৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ও যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন ইরানের

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ও যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন ইরানের

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় ভূপাতিত করা ড্রোন ও যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)।

ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষও রাখা হয়েছে। এর মধ্যে বিমানের পাইলট আসন, ক্যানোপির অংশ এবং রাডারের কিছু অংশ রয়েছে বলে দাবি করা হয়েছে।

ইরানের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া ৪০ দিনের সংঘাতের সময় তাদের এরোস্পেস ইউনিট এসব ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করে। তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও রাখা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহাবি বলেন, আগের সংঘাতের পর ইরান নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেয়। তার দাবি, এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা সেই প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার প্রমাণ।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031