ঢাকা
০৮ আগস্ট ২০২৬

ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, কমবে কি তাপমাত্রা?

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, কমবে কি তাপমাত্রা?

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ শনিবার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ফলে বৃষ্টি হলেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিও হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031