ঢাকা
০৮ আগস্ট ২০২৬

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা প্রতিহত করা হবে : পেজেশকিয়ান

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা প্রতিহত করা হবে : পেজেশকিয়ান

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। শুক্রবার এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, নিজেদের অধিকার ও সামরিক সক্ষমতা রক্ষায় ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।

পেজেশকিয়ান বলেন, “তারা যদি আমাদের আত্মসমর্পণে বাধ্য করতে চায়, আমরা লড়াই করব। পিছপা হবো না, মাথা নত করব না।” ইরানের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বিসর্জনের প্রশ্নেও কোনো আপস করা হবে না বলে জানান তিনি।

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের সামরিক পদক্ষেপকে আত্মরক্ষামূলক বলে দাবি করেন পেজেশকিয়ান। একইসঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধের প্রশংসা করেন তিনি।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সংঘাত নয়, শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে ইরান—এমন দাবি করেন পেজেশকিয়ান।

তিনি আরও বলেন, ইরানের অন্য দেশের ভূখণ্ড দখল বা সীমান্ত সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই। বরং ‘বৃহত্তর ইসরায়েল’ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে মন্তব্য করেন তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031