ঢাকা
০৯ আগস্ট ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন মিঠুন চক্রবর্তী?

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
অস্ত্রোপচারের পর কেমন আছেন মিঠুন চক্রবর্তী?

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ডান হাতে অস্ত্রোপচারের পর স্থিতিশীল রয়েছেন বর্ষীয়ান ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সবকিছু ঠিক থাকলে শনিবারই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ডান হাতে অস্ত্রোপচার করা হয় মিঠুনের। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

শুক্রবার সকালে মিঠুনকে হাসপাতালে দেখতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে অভিনেতা দেবও তাকে দেখতে হাসপাতালে যান। দেব জানান, মিঠুন খুবই ইতিবাচক মানুষ এবং দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরবেন বলে আশা করছেন তিনি।

মিঠুনের অসুস্থতার খবর প্রকাশ্যে আসুক, তা অভিনেতা নিজে চাননি বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অস্ত্রোপচারের বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন তিনি।

বর্তমানে মিঠুনের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031