ঢাকা
০৯ আগস্ট ২০২৬

‘জেন-জি’ নিয়ে সুর বদলালেন কঙ্গনা, বললেন ‘তারা দেশের সম্পদ’

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
‘জেন-জি’ নিয়ে সুর বদলালেন কঙ্গনা, বললেন ‘তারা দেশের সম্পদ’

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

‘জেন-জি’ বা নতুন প্রজন্মকে নিয়ে আগের বিতর্কিত মন্তব্য থেকে সরে এসে এবার তাদের দেশের শক্তি ও সম্পদ হিসেবে অভিহিত করেছেন ভারতীয় অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, তরুণ প্রজন্মই দেশের সবচেয়ে বড় শক্তি। তারা দেশের সংস্কৃতি ও পরিচয়কে বিশ্বের সামনে তুলে ধরছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে একটি বিক্ষোভে তরুণদের একাংশের মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কঙ্গনা। সে সময় তিনি জেন-জিকে ‘নর্দমার প্রজন্ম’ বলে কটাক্ষ করেন এবং তাদের কিছু ভিডিওকে ‘বমি উদ্রেককারী’ বলে মন্তব্য করেন।

কঙ্গনার ওই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এবার নতুন মন্তব্যের মাধ্যমে সেই অবস্থান থেকে সরে এলেন এই অভিনেত্রী-রাজনীতিবিদ।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031