কাঁধখোলা কালো গাউন, নজরকাড়া অলংকার আর রসিকতাপূর্ণ ক্যাপশনে নতুন লুকে ভক্তদের নজর কেড়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন ফারিয়া। ছবিগুলোতে তাকে টিউব কাটের কালো গাউনে দেখা গেছে। সঙ্গে ছিল হীরা ও পান্নার নেকলেস, দুল ও ব্রেসলেট।

কখনো জানালার পাশে, আবার কখনো বিলাসবহুল সোফায় বসে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন এই অভিনেত্রী। তার সাজ ও গ্ল্যামারাস উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে ভক্তদের।

তবে ছবির পাশাপাশি আলোচনায় এসেছে ফারিয়ার ক্যাপশনও। তিনি লিখেছেন, ‘বেশিরভাগ পুরুষের চেয়ে হীরাই মেয়েদের মন বেশি বোঝে।’

ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার বন্যা বইতে থাকে। অনেকেই তার নতুন লুককে ‘কুইন লুক’ বলে প্রশংসা করেছেন।