পরিবারের গল্পে বিটিভিতে দুই ধারাবাহিক, শুরু রোববার
ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ০ বার পঠিত
ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে নতুন দুই ধারাবাহিক নাটক ‘বিরোধ’ ও ‘তবুও জীবন’। সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টা ও সাড়ে ৯টায় প্রচার হবে নাটক দুটি।
সাজ্জাদ হোসেন দোদুলের রচনায় ও মামুন মাহমুদের প্রযোজনায় নির্মিত ‘বিরোধ’-এ উঠে এসেছে একান্নবর্তী পরিবারের ক্ষমতার দ্বন্দ্ব, প্রতিশোধ, সম্পর্কের টানাপোড়েন ও মানবিক মূল্যবোধের গল্প। অর্থ ও ক্ষমতার অহংকার কীভাবে একটি পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, সেটিই নাটকের অন্যতম মূল বিষয়।
অন্যদিকে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের রচনায় ও মো. নাসির উদ্দিনের প্রযোজনায় নির্মিত ‘তবুও জীবন’-এ তুলে ধরা হয়েছে তিনটি পরিবারের জীবনসংগ্রাম ও সম্পর্কের টানাপোড়েন। কর্মজীবী দম্পতির সন্তানের নিরাপত্তা, যৌথ পরিবারের টিকে থাকার লড়াই এবং উন্নত জীবনের আশায় গ্রাম থেকে শহরে আসা এক দম্পতির সংগ্রাম ঘিরে এগিয়েছে গল্প।
দুটি নাটকেই পারিবারিক সম্পর্ক, মানবিকতা ও জীবনের নানা বাস্তবতা ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়েছে।