https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
অস্ত্রোপচারের টেবিলে শুয়েও গান গেয়ে আলোচনায় ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। রোববার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন তিনি।
ভিডিওতে দেখা যায়, অস্ত্রোপচারের প্রস্তুতির সময় অপারেশন টেবিলে শুয়ে ১৯৪৯ সালের চলচ্চিত্র ‘দুলারি’র জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢাল চুকি’ গাইছেন সোনু। গানটির মূল শিল্পী কিংবদন্তি মোহাম্মদ রফি।
ভিডিওর ক্যাপশনে সোনু জানান, অস্ত্রোপচারের সময় চিকিৎসক নিলেশ সতভাই ও তার দলের জন্য তিনি গানটি গেয়েছেন। ব্যথার মধ্যেও সংগীতের আনন্দ খুঁজে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
ভিডিওটি দেখে তারকারা ও ভক্তরা দ্রুত সুস্থতা কামনা করেছেন। শ্রেয়া ঘোষাল ও বিশাল মিশ্রসহ অনেকেই সোনুর সংগীতের প্রতি ভালোবাসা ও নিষ্ঠার প্রশংসা করেছেন।
তবে কী কারণে সোনু নিগমের অস্ত্রোপচার হয়েছে, তা জানা যায়নি। এর আগে গত জুনে স্নায়ু-সংক্রান্ত একটি শারীরিক সমস্যার কথা জানিয়েছিলেন তিনি।