https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নতুন সিনেমা নিয়ে বরাবরই দর্শকের আগ্রহ তৈরি করতে সক্ষম নির্মাতা রায়হান রাফী। মুক্তির আগেই তার নতুন সিনেমা ‘আন্ধার’ ঘিরে দর্শকের কৌতূহল তুঙ্গে। এবার শুটিং সেটের মনিটর থেকে নেওয়া একটি স্ক্রিনশট প্রকাশ করে সিনেমাটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘হিমেল’-এর আনঅফিশিয়াল লুক সামনে আনলেন নির্মাতা নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণ ফ্যাশন মডেল ও অভিনেতা ফারুক আহমেদ রেহানের ছবি প্রকাশ করে রাফী জানান, ‘হিমেল’ চরিত্রের জন্য নতুন মুখ খুঁজতে তাকে বেশ কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।
রাফী লিখেছেন, হিমেল চরিত্র খুঁজে পেতে অনেক কষ্ট হয়েছে। এখানে দরকার ছিল একজন ফ্রেশ ফেইস, যার সম্বন্ধে দর্শকের কল্পনায় খুব একটা ধারণা নেই। হয়তো বড় পর্দায় হবে প্রথম পরিচয়।
নতুন মুখ নিয়ে কাজ করার ঝুঁকির কথাও তুলে ধরেছেন নির্মাতা। তার ভাষ্য, নতুন অভিনয়শিল্পীদের অভিজ্ঞতা কম থাকায় চরিত্রের বিভিন্ন আবেগ কতটা ফুটিয়ে তুলতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা থাকে। সেই ঝুঁকি নিয়েই রেহানকে বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
রেহানের অভিনয়ের প্রশংসা করে রাফী আরও বলেন, ‘ফররুখ আহমেদ রেহান একজন ফ্যাশন মডেল এবং একজন অভিনেতা। ‘আন্ধার’-এর পর থেকে হয়তো বেশিরভাগ মানুষ তাকে অভিনেতা হিসেবেই চিনবে। ‘আন্ধার’-এ হিমেল চরিত্রে উপস্থাপন করছি ফারুক আহমেদ রিহানকে।’
রেহানের রহস্যময় লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আন্ধার’ নিয়ে দর্শকের আগ্রহ আরও বেড়েছে। নতুন এই অভিনেতা বড় পর্দায় ‘হিমেল’ চরিত্রটি কতটা বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারেন, এখন সেটিই দেখার বিষয়।