বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে উঠেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) দিন শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে। আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ৩২ দশমিক ২৬ বিলিয়ন ডলার।

চলতি মাসের শুরুতে, ২ আগস্ট মোট রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। অর্থাৎ ১০ দিনের ব্যবধানে রিজার্ভ বেড়েছে ১ বিলিয়ন ডলারের বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানিয়েছে, বর্তমানে ব্যবহারযোগ্য রিজার্ভ প্রায় ২৯ বিলিয়ন ডলার। মাসে গড়ে ৫ বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসেবে ধরলে, এই রিজার্ভ দিয়ে সাড়ে পাঁচ মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব।

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতার কারণে রিজার্ভে সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বমুখী ধারা দেখা দিয়েছে।