ঢাকা
১৪ আগস্ট ২০২৬

অফ-শোল্ডার পোশাকে অন্যরকম দীঘি

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
অফ-শোল্ডার পোশাকে অন্যরকম দীঘি

ছবি: -সংগৃহীত

শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর এখন ঢালিউডের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করেও ভক্তদের নজরে থাকেন তিনি।

সম্প্রতি ফেসবুকে প্রকাশ করা নতুন কিছু ছবিতে ভিন্ন সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন দীঘি। খয়েরি রঙের ডটেড ডিজাইনের অফ-শোল্ডার পোশাকে স্টুডিওতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

গাঢ় মেকআপ, বড় দুল, গয়না ও ওয়েভি চুলের সাজে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেখা গেছে অভিনেত্রীকে। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লুক অ্যাট হার নাও’।

ছবি প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অনেকে তার শিশুশিল্পী সময়ের কথা স্মরণ করে লিখেছেন, সময়ের সঙ্গে দীঘির চেহারা ও সাজে এসেছে বড় পরিবর্তন।

দীর্ঘ বিরতির পর কয়েক বছর ধরে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে বড় পর্দায় নিয়মিত কাজ করছেন দীঘি। অভিনয়ের পাশাপাশি ফিটনেস ও আধুনিক মেকওভারের কারণেও প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031