ঢাকা
১৪ আগস্ট ২০২৬

প্রকাশ রাজ বললেন, ভয় নেই, খেলা শুরু

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
প্রকাশ রাজ বললেন, ভয় নেই, খেলা শুরু

ছবি: -সংগৃহীত

ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার অভিযোগে কর্ণাটক নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেতা প্রকাশ রাজ। বিষয়টিকে নাগরিক অধিকার ও আত্মসম্মানের লড়াই হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, ‘ভয় নেই, খেলা শুরু।’

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটকে চলমান বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার মধ্যে বেঙ্গালুরুর ভোটার তালিকায় নিজের নাম নিয়ে আপত্তি তোলেন প্রকাশ রাজ। তার দাবি, কমিশনের ওয়েবসাইটে তাকে ‘স্থায়ীভাবে স্থানান্তরিত’ দেখিয়ে নাম বাদ দেওয়া হয় এবং নতুন করে ফর্ম ৬ পূরণের পরামর্শ দেওয়া হয়েছিল।

বিষয়টি প্রকাশ্যে আসার পর কমিশনের কর্মকর্তারা ভুল স্বীকার করে সমাধানের আশ্বাস দিলেও পরে সংবাদ সম্মেলনে নাম বাদ দেওয়ার বিষয়টি অস্বীকার করেন বলে অভিযোগ করেন প্রকাশ রাজ। ওয়েবসাইটের তথ্যও পরে পরিবর্তন করা হয়েছে বলে দাবি তার।

প্রকাশ রাজ বলেন, তিনি তারকা হলেও একজন সাধারণ নাগরিকের মতোই অধিকার তারও রয়েছে। বিষয়টি ভোটার কার্ডের গণ্ডি ছাড়িয়ে নাগরিকের মর্যাদার প্রশ্নে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031