ঢাকা
১৪ আগস্ট ২০২৬

জুনিয়র এনটিআরের কাঁধে অস্ত্রোপচার, সুস্থ হতে লাগবে ২-৩ মাস

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
জুনিয়র এনটিআরের কাঁধে অস্ত্রোপচার, সুস্থ হতে লাগবে ২-৩ মাস

ছবি: -সংগৃহীত

শুটিংয়ে কাঁধে চোট পাওয়ার পর সফল অস্ত্রোপচার হয়েছে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের। বুধবার (১২ আগস্ট) হায়দরাবাদের সেকেন্দ্রাবাদের কিমস হাসপাতালে তার কাঁধে অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে এনটিআর বলেন, চিকিৎসা সফল হয়েছে এবং তিনি ভালো আছেন। চিকিৎসক, পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে অভিনেতার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের তত্ত্বাবধানে শিগগিরই তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তার প্রায় ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে।

প্রশান্ত নীলের ‘ড্রাগন’ সিনেমার শুটিংয়ের সময় গত মাসের শেষ দিকে কাঁধে চোট পান জুনিয়র এনটিআর। চিকিৎসকদের পরামর্শে তাকে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

জুনিয়র এনটিআরের জন্মদিনে গত মে মাসে ‘ড্রাগন’-এর প্রথম ঝলক প্রকাশ করা হয়। সিনেমাটিতে তাকে নির্মম এক খুনির চরিত্রে দেখা যাবে। আগামী ১১ জুন ২০২৭ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031