ঢাকা
১৬ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন, অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচন, অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

ছবি: -সংগৃহীত

আগামী ২০ আগস্টের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনে এবার মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে একটি এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন আজ রোববার পর্যায়ক্রমে সব মনোনয়নপত্র যাচাই-বাছাই করছে। বেলা ১২টার দিকে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হওয়ার কথা রয়েছে।

যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে নির্বাচন কমিশন। এরপর প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারিত হবে। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031