ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম

পরবর্তী যুদ্ধে আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
পরবর্তী যুদ্ধে আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

নতুন করে কোনো সংঘাত শুরু হলে আগের তুলনায় আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির মুখপাত্র সারদার মোহেব্বি জানিয়েছেন, ইরান এখনো অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে। নতুন ক্ষেপণাস্ত্রগুলোর ওয়ারহেড আগের যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের তুলনায় অনেক বেশি ধ্বংসক্ষমতাসম্পন্ন।

তিনি বলেন, আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্ত্র সক্ষমতা অতীতের তুলনায় ‘সম্পূর্ণ ভিন্ন’ হবে। নতুন অস্ত্রের মধ্যে পরবর্তী প্রজন্মের ওয়ারহেড রয়েছে, যেগুলোতে আরও বেশি নির্ভুলতা এবং ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর সক্ষমতা থাকবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কায় উত্তেজনা চলার মধ্যেই আইআরজিসির পক্ষ থেকে এই হুঁশিয়ারি এলো।

এর মধ্যে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এটিকে ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত ‘সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্পের দাবি, ইরান চুক্তিতে পৌঁছানোর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। ফলে দেশটিকে নজিরবিহীন অর্থনৈতিক চাপ ও বিচ্ছিন্নতার মুখোমুখি হতে হবে। একই সঙ্গে ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031