ঢাকা
২১ আগস্ট ২০২৬

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন, সন্ধ্যায় শপথ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   ১৫ বার পঠিত
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন, সন্ধ্যায় শপথ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নির্বাচন কমিশন এ প্রজ্ঞাপন জারি করে। প্রধান নির্বাচন কমিশনারের আদেশক্রমে এতে সই করেন ইসি সচিব আখতার আহমেদ। আজ সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১ অনুযায়ী নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।

এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে ৩৪৩ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031