https://timenewsbangla.com

দক্ষিণ ইরানের লারাক দ্বীপে ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জুলাইয়ের শেষের পর ইরানে এটি প্রথম মার্কিন হামলা বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
রোববার (৩০ আগস্ট) হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের জন্য রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল—এমন একটি ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, হামলায় কয়েকজন সেনা নিহত ও আহত হয়েছেন।
হামলার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে আইআরজিসি। তারা বলেছে, মার্কিন এই হামলার জবাব দেওয়া হবে এবং আগ্রাসনের জন্য দায়ীদের শাস্তি দেওয়া হবে।
হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||