ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ১১ বার পঠিত
বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায় পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বঙ্গভবনে আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন।

তিনি বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি ও মিথ্যা মামলা বন্ধের পাশাপাশি সাইবার অপরাধ, গুজব, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতেও পুলিশকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সাক্ষাতে আইজিপি পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930