ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

ছবি: -সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে নেপালের বিপর্যয় প্রশমন সংস্থা।

চীনের তিব্বতে একই দুর্যোগে আরও ২১ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ৫৪১ জন। ফলে নেপাল ও তিব্বতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৮ জনে। নিখোঁজের সংখ্যা ৫ হাজার ৬২৪।

নিখোঁজদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক। তাদের মধ্যে পর্বতারোহী ও কৈলাস-মানস সরোবরের তীর্থযাত্রীরাও রয়েছেন।

বন্যার স্রোতে ভেসে যাওয়া মরদেহের কয়েকটি ভারতেও পৌঁছেছে। দেশটিতে এখন পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এসব মৃত্যু নেপাল ও তিব্বতের সরকারি হিসাবের সঙ্গে যুক্ত করা হয়নি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930