ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ৮ বার পঠিত
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হামে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৮০ জনের নিশ্চিত হাম এবং ৯৬৪ জনের সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১৯ হাজার ৬২৭ জন নিশ্চিত হাম এবং ১ লাখ ৬১ হাজার ১৪৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।

নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আর সন্দেহজনক হামেও সর্বোচ্চ ৪০০ জনের মৃত্যু ঢাকায়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930