ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বেড়েছে দৈনিক গড় প্রাণহানি স্বাস্থ্য খাতে ১ লাখ জনবল নিয়োগে কার্যক্রম শুরু ১৪ কেজি সোনা উদ্ধারের মামলায় বিমানের সজিব ৫ দিনের রিমান্ডে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন পরিকল্পনা সামারাবিক্রমার ব্যাটে বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে শ্রীলঙ্কা বিরামপুর সীমান্তে ২০-২৫ ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধা ২৯ অক্টোবর বসছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার হেলমেট পড়ে কিলিং মিশন, ঘটনাস্থল যাত্রাবাড়ী বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের প্রস্তাবও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের

তাসকিনের সেলফিতে শাবনূর, হলো আড্ডা-বারবিকিউ পার্টিও

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ১৭ বার পঠিত
তাসকিনের সেলফিতে শাবনূর, হলো আড্ডা-বারবিকিউ পার্টিও

ছবি: -সংগৃহীত

অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। সেখানে ছেলেকে নিয়ে থাকলেও দেশটিতে থাকা ভাই-বোনের সঙ্গে নিয়মিত সময় কাটান তিনি। এবার শাবনূরের ভাইয়ের বাসায় অতিথি হয়ে তার সঙ্গে দেখা হলো বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদের।

বর্তমানে পরিবার নিয়ে সিডনিতে অবস্থান করছেন তাসকিন। সুযোগ পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে শাবনূরের ভাইয়ের বাসায় যান তিনি। সেখানে আড্ডার পাশাপাশি আয়োজন করা হয় বারবিকিউ পার্টির। দুই ভুবনের দুই জনপ্রিয় তারকার সেই ঘরোয়া সময়ের ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

শাবনূর এক পোস্টে জানান, তাসকিন ও তার পরিবারের সঙ্গে সময়টি বেশ আনন্দে কেটেছে। তাসকিন ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে কাটানো সময়টি সত্যিই সুন্দর ছিল।

বাংলাদেশ ক্রিকেটে তাসকিনের অবদানেরও প্রশংসা করেন শাবনূর। তাকে দেশের গর্ব উল্লেখ করে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন এই অভিনেত্রী।

অন্যদিকে তাসকিনও সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরকে ‘আপু’ সম্বোধন করে তার সঙ্গে দেখা হওয়ার আনন্দ প্রকাশ করেছেন। নব্বইয়ের দশকের জনপ্রিয় এই নায়িকার সঙ্গে তাসকিনের ছবি এরই মধ্যে ভক্তদের মধ্যেও বেশ আগ্রহ তৈরি করেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930