ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শাহজালাল বিমানবন্দরের নাম অপরিবর্তিত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল ডেঙ্গু ঠেকাতে ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রমাণ ছাড়াই ৪ জনকে মৃত্যুদণ্ড, বিচারককে হাইকোর্টের ভর্ৎসনা ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১ বিটিসিএল অফিসে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু ইয়েমেনে সৌদির বিমান হামলা, বাড়ছে হুতি-রিয়াদ উত্তেজনা মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবক আটক প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল ঢাকা-কলকাতা রুটে শিগগিরই চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড় : তথ্য উপদেষ্টা

প্রমাণ ছাড়াই ৪ জনকে মৃত্যুদণ্ড, বিচারককে হাইকোর্টের ভর্ৎসনা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ৬ বার পঠিত
প্রমাণ ছাড়াই ৪ জনকে মৃত্যুদণ্ড, বিচারককে হাইকোর্টের ভর্ৎসনা

ছবি: -সংগৃহীত

ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ে পর্যাপ্ত প্রমাণ ছাড়া চার আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ায় বিচারিক আদালতের বিচারকের কঠোর সমালোচনা করেছেন হাইকোর্ট।

রায়ে আদালত বলেন, শামীম, রুহুল আমিন, মাকসুদ কাউন্সিলর ও আফসারউদ্দীনের বিরুদ্ধে ন্যূনতম কোনো প্রমাণ না থাকলেও তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এতে প্রায় সাত বছর তারা কনডেম সেলে ছিলেন এবং তাদের পরিবারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন দায়িত্বজ্ঞানহীন সাজা একটি সভ্য সমাজে প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন আদালত।

পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, নুসরাতের মা দায়ের করা শ্লীলতাহানির মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় তাকে হত্যার পরিকল্পনা করেন মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা। তার নির্দেশে নুসরাতকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়।

আদালত নুসরাতের মৃত্যুকালীন জবানবন্দিকে ত্রুটিহীন ও গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন। পাশাপাশি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণও পরস্পরকে সমর্থন করেছে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২৪ আগস্ট হাইকোর্ট অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখেন। তবে পর্যাপ্ত প্রমাণ না থাকায় চার আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়। আরও চার আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930