https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আওয়ামী লীগসহ দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৩ সেপ্টেম্বর) রিটটির প্রাথমিক শুনানি শেষে ‘উত্থাপিত হয়নি’ মর্মে রিটটি খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত বেঞ্চ।
রিটে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।
শুনানি শেষে আদালত রিটটি ‘নট প্রেস রিজেক্ট’ হিসেবে খারিজ করে দেন।