ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি, প্রধানমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের চিঠি

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৮ জুন ২০২৬   ৩২ বার পঠিত
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি, প্রধানমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের চিঠি

ছবি: -সংগৃহীত

দেশের সব দোকান, মার্কেট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

সোমবার সংগঠনটির সভাপতি নাজমুল হাসান মাহমুদ এ তথ্য জানান।

চিঠিতে বলা হয়েছে, দেশের প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী, কর্মচারী এবং তাদের পরিবারের জীবিকার স্বার্থে বর্তমান সন্ধ্যা ৭টায় দোকান বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন।

ব্যবসায়ীদের দাবি, ক্রমবর্ধমান ভাড়া, বিদ্যুৎ বিল, ঋণের কিস্তি ও কর্মচারীদের বেতন পরিশোধ করতে গিয়ে তারা চাপে রয়েছেন। অন্যদিকে অনেক ক্রেতা দিনের ব্যস্ততার কারণে সন্ধ্যার পর কেনাকাটা করতে আসেন। ফলে সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ হলে বিক্রি কমে যায় এবং ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন।

চিঠিতে আরও বলা হয়, রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দিলে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে, কর্মসংস্থান রক্ষা পাবে, সরকারের রাজস্ব আয় বাড়বে এবং সাধারণ মানুষও সুবিধাজনক সময়ে কেনাকাটা করতে পারবেন।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার গত ১ জুন থেকে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ রাখার নির্দেশনা কার্যকর করেছে। ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হলেও সেই সুবিধার মেয়াদ শেষ হয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে বিলবোর্ডের আলো, মেলা, বাণিজ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা বহাল রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031