ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১৭২ কোটি টাকা ব্যয়ে ১১ তলা হবে র‍্যাব সদরদপ্তর ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নাকচ, কারাগারেই থাকতে হচ্ছে জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : হাইকমিশনার কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণসহ দুইজন গ্রেপ্তার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রণোদনা, গ্রিডে প্রতি ইউনিটে মিলবে ১০.৫০ টাকা ফের কমল সোনা-রুপার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা

ধর্ষণ-হত্যাকাণ্ডের জেরে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   ৩১ বার পঠিত
ধর্ষণ-হত্যাকাণ্ডের জেরে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু

ছবি: -সংগৃহীত

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় স্থানীয়দের দেওয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। এর আগে সোমবার বিকেলে একই হাসপাতালে একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন সদর উপজেলার পূর্ব রাঘবপুর এলাকার সুমন শেখ, নতুনপাড়া এলাকার সাইফুল ইসলাম সাব্বির এবং সাপু।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩ জুন পদ্মা নদী থেকে এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরদিন দাফন শেষে ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আশপাশে থাকা কয়েকজন গুরুতর দগ্ধ হন।

স্থানীয়দের মতে, আগুন লাগানোর সময় অভিযুক্ত পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। বিস্ফোরণে আহত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন প্রতিবেশী, উৎসুক জনতা কিংবা ঘটনাস্থলের আশপাশে অবস্থানকারী মানুষ।

তরিকুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পিরপুর এলাকায় পদ্মা নদী থেকে কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় তার কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তারের পর অভিযুক্তরা ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930