ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি

আদ-দ্বীনের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় মন্ত্রণালয়, আসতে পারে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১০ জুন ২০২৬   ২৭ বার পঠিত
আদ-দ্বীনের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় মন্ত্রণালয়, আসতে পারে নতুন সিদ্ধান্ত

ছবি: -সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত শেষে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে সন্তুষ্ট নয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্যের পরিবর্তে অপ্রাসঙ্গিক ব্যাখ্যা দিয়েছে বলে জানিয়েছেন সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশের জবাব দিলেও সেখানে প্রয়োজনীয় তথ্যের চেয়ে বিভিন্ন ব্যাখ্যা ও বর্ণনামূলক বক্তব্য বেশি রয়েছে। মন্ত্রণালয় যে বিষয়গুলো স্পষ্টভাবে জানতে চেয়েছিল, সেগুলোর সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি।

তিনি বলেন, “ওনারা জবাব দিয়েছেন, আমরা জবাব পড়েছি। কিন্তু যে তথ্যগুলো প্রয়োজন ছিল, সেগুলোর বাইরে অনেক গল্প-কাহিনি লেখা হয়েছে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।”

মন্ত্রী আরও জানান, জাতীয় সংসদের কার্যক্রমের ফাঁকে বিষয়টি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের জবাব পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

আদ-দ্বীন কর্তৃপক্ষ তাদের ব্যাখ্যায় কী বলেছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ চার থেকে পাঁচ পৃষ্ঠার জবাব দিয়েছে এবং ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না বলে বিভিন্ন ব্যাখ্যা উপস্থাপন করেছে। তবে প্রয়োজনীয় তথ্যগুলো সংক্ষিপ্ত ও স্পষ্টভাবে উপস্থাপন করা হয়নি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুলেট পয়েন্টে তথ্য দেওয়ার পরিবর্তে অপ্রয়োজনীয় অনেক কথাবার্তা লিখেছে। এসব আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা তাদের জবাবে সন্তুষ্ট নই।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হওয়ার পর বিষয়টি তদন্তে নেয় সরকার। তদন্ত শেষে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এখন তাদের দেওয়া ব্যাখ্যা পর্যালোচনা করে মন্ত্রণালয় নতুন কোনো প্রশাসনিক বা নীতিগত সিদ্ধান্ত নিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031