এলএনজিনির্ভর বিদ্যুৎ উৎপাদন ও নতুন জ্বালানি অবকাঠামো নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশকে বছরে সর্বোচ্চ ২৫৮০ কোটি ডলার ব্যয় করতে হতে পারে। একই সঙ্গে বাড়তে পারে কার্বন নিঃসরণ, বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি।
‘এলএনজির শেষ চেষ্টা: বাংলাদেশের জন্য এমআইডিআই মাস্টারপ্ল্যান’ শীর্ষক এক প্রতিবেদনে এসব আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের (এমআইডিআই) আওতায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক অবকাঠামো নির্মাণে প্রায় ২০০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ১৯০০ কোটি এবং স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণে ১০০ কোটি ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) প্রণীত মাস্টারপ্ল্যানে চট্টগ্রাম অঞ্চলে ১৩ গিগাওয়াট এলএনজিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এবং দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের ক্ষমতাসম্পন্ন টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম দীর্ঘমেয়াদে অপরিবর্তিত থাকলে ২০২৭ সালের পূর্বাভাস অনুযায়ী আমদানি ব্যয় বছরে ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে দাম কমলে তা সাত বিলিয়ন ডলারে নেমে আসার সম্ভাবনাও রয়েছে।
মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশন ডিরেক্টর মুনিরা চৌধুরী বলেন, এলএনজির ওপর অতিরিক্ত নির্ভরতা দেশের অর্থনীতি, শিল্প উৎপাদন ও মানুষের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রগুলো পুরো কার্যকালজুড়ে এক বিলিয়ন টনের বেশি কার্বন নিঃসরণ করতে পারে। এতে বাংলাদেশের বর্তমান জীবাশ্ম জ্বালানিভিত্তিক কার্বন নিঃসরণের তুলনায় বড় ধরনের বৃদ্ধি ঘটবে।
অন্যদিকে, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল মনে করেন, জীবাশ্ম জ্বালানিতে বিপুল বিনিয়োগের পরিবর্তে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।
প্রতিবেদনে বাংলাদেশের সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ২৪০ গিগাওয়াট এবং স্থলভিত্তিক বায়ুবিদ্যুতের সম্ভাবনা ৩০ গিগাওয়াট বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রার কথ

মন্তব্য করুন