ঢাকা
১৩ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা

জেলা প্রতিনিধি
শুক্রবার, ১২ জুন ২০২৬   ১৭ বার পঠিত
বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা

ছবি: -সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে পৌঁছেছেন। শুক্রবার (১২ জুন) তিনি পেট্রাপোল–বেনাপোল সীমান্ত চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

ভারতীয় হাইকমিশনের এক বার্তায় জানানো হয়, সীমান্তে প্রবেশের পর দীনেশ ত্রিবেদী ও তার স্ত্রী মিনাল ত্রিবেদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার পবন বঢ়ে।

এর আগে ৫ জুন তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে নিয়োগপত্র (লেটার অব ক্রেডেন্স) গ্রহণ করেন। চলতি বছরের এপ্রিলের শেষ দিকে তাকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের সাবেক রেলমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের সাবেক প্রতিমন্ত্রী। তিনি মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন এবং পরে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন।

বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন তিনি। দীর্ঘদিন পর কোনো অভিজ্ঞ রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠানোর বিষয়টি কূটনৈতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930