ছবি: -সংগৃহীত
বিশ্বকাপের প্রথম ম্যাচেই নতুন ইতিহাস গড়েছেন মেক্সিকোর ১৭ বছর বয়সী মিডফিল্ডার গিলবার্তো মোরা। মাত্র ১৭ বছর ২৪০ দিন বয়সে মাঠে নেমে তিনি ভেঙে দিয়েছেন ৯৬ বছর ধরে অক্ষত থাকা এক রেকর্ড।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২–০ গোলের জয়ে আয়োজক মেক্সিকোর ম্যাচে ৬৫তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মোরা। এর মধ্য দিয়েই তিনি হয়ে ওঠেন বিশ্বকাপে মেক্সিকোর হয়ে খেলা সবচেয়ে কম বয়সী ফুটবলার।
এর আগে এই রেকর্ডটি ছিল ম্যানুয়েল রোসাসের নামে, যিনি ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে মাত্র ১৮ বছর ১৩৪ দিন বয়সে মেক্সিকোর হয়ে খেলেছিলেন। প্রায় এক শতাব্দী পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন মোরা।
তিজুয়ানার হয়ে ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের পর জাতীয় দলের কোচ জাভিয়ের আগুইরের আস্থাও অর্জন করেন এই তরুণ মিডফিল্ডার। অল্প বয়সেই ৫০টির বেশি লিগ ম্যাচ খেলে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন তিনি।