ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ডন ৩ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন : আইনমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার : ভারতের হাইকমিশনার নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, প্রকাশিত সময়সূচি কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের স্কোর ৮০

বর্ষা শেষে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, সংসদে জানালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   ৩৪ বার পঠিত
বর্ষা শেষে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, সংসদে জানালেন মির্জা ফখরুল

ছবি: -সংগৃহীত

দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চলতি বছরের বর্ষা মৌসুম শেষ হওয়ার পর সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। পরিকল্পনা অনুযায়ী প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে।

তিনি আরও জানান, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় বিপুল অর্থের প্রয়োজন হয়। এজন্য প্রয়োজনীয় বরাদ্দ চলতি জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি নির্বাচন আয়োজনের সম্ভাব্য ব্যয় নির্ধারণের জন্য ইতোমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন-কে চিঠি পাঠানো হয়েছে।

নতুন অর্থবছর শুরু হওয়ার পর নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে বলেও জানান তিনি।

দীর্ঘদিন পর স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার ফলে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই প্রস্তুতির আমেজ তৈরি হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031