ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে : প্রধানমন্ত্রী গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত দুই বছর আন্ডারমাইনিং করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৭ হবিগঞ্জ-মৌলভীবাজারে প্লাবনের শঙ্কা আসামিদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত রংপুর আইনজীবী সমিতির ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত ঢাকার যানজট কমাতে বাস টার্মিনাল পুনর্বিন্যাসসহ প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা ৩১ ঘণ্টার যানজটের পর ধীরে চলছে গাড়ি, এখনো ভোগান্তি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ হাসনাত আবদুল্লাহর

দেশের জন্য কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে, প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২২ জুন ২০২৬   ২৯ বার পঠিত
দেশের জন্য কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে, প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেছেন, শুধু দাবি নয়, দেশের প্রতি নিজেদের দায়িত্ব ও কর্তব্য নিয়েও ভাবতে হবে।

রোববার রাতে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি, যাতে সবাই মিলে ভালো থাকতে পারি।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের নানা সংকট ও অব্যবস্থাপনার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সময় এসেছে সম্মিলিত প্রচেষ্টায় দেশকে পুনর্গঠনের। তিনি বলেন, জনগণের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে নতুন সম্ভাবনার যে পথ তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির কথা তুলে ধরেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখননসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, দেশের সামনে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তবে সেই লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও দেশের স্বার্থে সহনশীলতা ও দায়িত্বশীলতার পথই অনুসরণ করতে হবে।

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়ার আইন ও নীতিমালার আওতায় থেকে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় সরকার কাজ করবে।

দুই দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। সেখানে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।