https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
মালয়েশিয়ার কুয়ালালামপুরে একান্ত বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় পুত্রজায়ার ‘পেরদানা পুত্রা’ ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকের আগে তারেক রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
একান্ত বৈঠকের পর দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধি দল নিজ নিজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে অংশ নেবে।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো বিষয়গুলো আলোচনায় আসবে বলে জানা গেছে।
পররাষ্ট্র সচিব জানিয়েছেন, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন এবং পরবর্তীতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন দুই নেতা ও তাঁদের প্রতিনিধিরা।