একদিনে জাপান, ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব ভূমিকম্পের মধ্যে কোনো সরাসরি যোগসূত্র নেই।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে ভূকম্পবিদ ড. লুসি জোন্স বলেন, ভূমিকম্পগুলো পৃথক ফল্ট সিস্টেম ও টেকটোনিক প্লেট সীমানায় সংঘটিত হয়েছে। ফলে একটি ভূমিকম্পের কারণে অন্যটি ঘটেছে— এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই।
তার মতে, একই সময়ে একাধিক অঞ্চলে ভূমিকম্প হওয়া কাকতালীয় হলেও প্রতিটি ভূমিকম্প দীর্ঘদিন ধরে সঞ্চিত ভূতাত্ত্বিক চাপের ফল। এসব এলাকায় বড় ধরনের ভূমিকম্প প্রাকৃতিক চক্রের অংশ এবং এর সুনির্দিষ্ট সময় পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।
বুধবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার এবং ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভেনেজুয়েলার ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটি নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে, যদিও তাৎক্ষণিকভাবে সরকারি কোনো হতাহতের হিসাব প্রকাশ করা হয়নি।

মন্তব্য করুন