ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা কম্বোডিয়া থেকে ফিরলেন আরও ৩৮ বাংলাদেশি সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের এ অবস্থা কেন? ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চেয়েছে দুদক হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩ হাজার বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী

অভিযোগের পর বাতিল হলো ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৪৯ বার পঠিত
অভিযোগের পর বাতিল হলো ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ

ছবি: -সংগৃহীত

অভিনেত্রী জেবা জান্নাতের অভিযোগের পর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সার্টিফিকেট বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ফলে আপাতত সিনেমাটির মুক্তি অনিশ্চয়তায় পড়েছে।

বিএফডিসি সূত্র জানিয়েছে, শুরুতে কোনো আপত্তি ছাড়াই সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছিল। তবে পরে জেবা জান্নাত লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি নতুন করে পর্যালোচনা করা হয়।

অভিযোগে জেবা জানান, তাকে শুরুতে বলা হয়েছিল এটি একটি নাটক বা টেলিফিল্মের কাজ। কিন্তু পরবর্তীতে তার অনুমতি ছাড়াই সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তির উদ্যোগ নেওয়া হয়, যা চুক্তির শর্তের সঙ্গে সাংঘর্ষিক।

একই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা মৌসুমীও। তিনি দাবি করেন, প্রকল্পটি প্রথমে স্বল্পদৈর্ঘ্য নাটক বা টেলিফিল্ম হিসেবেই শুরু হয়েছিল। পরে সেটিকে চলচ্চিত্রে রূপ দেওয়ার চেষ্টা করা হয়।

হাসান জাহাঙ্গীর পরিচালিত ও অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ অভিনয় করেছেন জেবা জান্নাত ও মৌসুমী। সেন্সর সনদ বাতিল হওয়ায় সিনেমাটির মুক্তি নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930