ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস জাতিসংঘে আস্থা ফেরানোকে অগ্রাধিকার নতুন সভাপতির মালয়েশিয়ায় তিন কারখানায় অভিযান, আটক ১৫৫ বাংলাদেশি ইন্টারের বিপক্ষে জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু রিয়ালের ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার চট্টগ্রাম ঘিরে জাপানি বিনিয়োগের বড় পরিকল্পনা শাহজালাল বিমানবন্দরের নাম অপরিবর্তিত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল ডেঙ্গু ঠেকাতে ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রমাণ ছাড়াই ৪ জনকে মৃত্যুদণ্ড, বিচারককে হাইকোর্টের ভর্ৎসনা

ইসরায়েল যুদ্ধে আসক্ত, নেতানিয়াহু সরকার সংঘাত টিকিয়ে রাখতে চায় : এরদোয়ান

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৫ জুলাই ২০২৬   ২৪ বার পঠিত
ইসরায়েল যুদ্ধে আসক্ত, নেতানিয়াহু সরকার সংঘাত টিকিয়ে রাখতে চায় : এরদোয়ান

ছবি: -সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে ‘যুদ্ধে আসক্ত’ বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার নিজেদের রাজনৈতিক টিকে থাকার স্বার্থে আঞ্চলিক সংঘাতকে দীর্ঘায়িত করতে চায়।

শনিবার (৪ জুলাই) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন এরদোয়ান।

তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গাজায় হামলা অব্যাহত রেখেছে এবং বেসামরিক মানুষের ওপর অবৈধ ও অমানবিক আক্রমণ চালাচ্ছে। তার ভাষায়, বর্তমান ইসরায়েলি সরকারকে মধ্যপ্রাচ্যে আবারও রক্তপাত ও যুদ্ধের পরিবেশ তৈরি করার সুযোগ দেওয়া উচিত নয়।

এরদোয়ানের দাবি, নেতানিয়াহু সরকার নিজেদের অস্তিত্বের প্রশ্নকে যুদ্ধের সঙ্গে যুক্ত করেছে। এ কারণেই তারা লেবানন ও সিরিয়াসহ অঞ্চলের বিভিন্ন সংঘাতে জড়িয়ে রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তুর্কি প্রেসিডেন্ট এর আগেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একাধিকবার ‘যুদ্ধাপরাধী’ বলে অভিহিত করেছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক ও সমালোচনা রয়েছে। বিভিন্ন সূত্রের হিসাবে, এ সংঘাতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। যদিও যুদ্ধবিরতির ঘোষণা ছিল, তবুও গাজায় বিচ্ছিন্নভাবে হামলা ও সামরিক অভিযান অব্যাহত রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930