https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলের ওরিখিভ শহরে তিন টন ওজনের একটি নির্দেশিত বোমা হামলার ভিডিও প্রকাশ করেছে রাশিয়া। দেশটির দাবি, হামলায় ব্যবহার করা হয়েছে সোভিয়েত আমলের শক্তিশালী তিন হাজার কেজি ওজনের একটি বোমা, যা বর্তমানে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে রুশ বাহিনী।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বোমাটি রুশ যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয় এবং লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে এতে বিশেষ গ্লাইড ব্যবস্থা ব্যবহার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, বোমাটি সর্বোচ্চ এক দশমিক চার টন বিস্ফোরক বহন করতে সক্ষম। বিশেষ গ্লাইড ব্যবস্থার মাধ্যমে এটি দীর্ঘ দূরত্ব অতিক্রম করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, বোমাটি সাধারণত রাশিয়ার একটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয় এবং এর কার্যকর পাল্লা প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। তবে আকার ও ওজন বেশি হওয়ায় তুলনামূলক হালকা বোমার চেয়ে এটি কম দূরত্বে ব্যবহার করা হয়।
রাশিয়া বর্তমানে এই গ্লাইড ব্যবস্থার আরও উন্নত সংস্করণ তৈরির কাজ করছে, যা ভবিষ্যতে আরও বেশি পাল্লা ও নির্ভুলতা নিশ্চিত করতে পারে বলে জানা গেছে।