ঢাকা
২০ জুলাই ২০২৬
শিরোনাম
চলতি সপ্তাহেই ঘোষণা হচ্ছে ২০২৭ সালের হজ প্যাকেজ বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি জুলাইয়ের ১৮ দিনেই দেশে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স ছিনতাই করে যুবককে হত্যা, ২১ বছর পর দুই আসামির মৃত্যুদণ্ড কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার অনিয়ম, তদন্ত শেষে দুদকে পাঠানো হবে : তথ্যমন্ত্রী এক সপ্তাহে ইরানে ৮৩টি ভূমিকম্প, ফের কাঁপল খুজেস্তান নির্মাণাধীন ইরানি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা! ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ, সংসদীয় কার্যক্রম জোরদারে আলোচনা কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবনে থাকা প্রবাসীদের জন্য বিশেষ বার্তা ২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা বিমানের

৬০ বছরের সেরা বিশ্বকাপ শেষ করলো ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ৫ বার পঠিত
৬০ বছরের সেরা বিশ্বকাপ শেষ করলো ইংল্যান্ড

ছবি: -সংগৃহীত

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মধ্য দিয়ে ১৯৬৬ সালে একমাত্র বিশ্বকাপ জয়ের পর এটিই তাদের সেরা বিশ্বকাপ অভিযান।

মিয়ামিতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে জয় তুলে নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ব্রোঞ্জ পদক জিতেছে থ্রি লায়ন্সরা। এর আগে ১৯৯০ ও ২০১৮ সালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেললেও দুবারই হেরে চতুর্থ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে শেষ মুহূর্তে ২-১ গোলে হারার হতাশা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় থমাস টুখেলের দল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তারা ফ্রান্সকে চাপে রাখে।

ইংল্যান্ডের জয়ে হ্যাটট্রিক করেন বুকায়ো সাকা। এছাড়া ডেকলান রাইস, এজরি কনসা ও বদলি নেমে জুড বেলিংহ্যাম একটি করে গোল করেন। ফ্রান্স দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপের জোড়া গোলসহ দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি।

১৯৬৬ সালের পর এখনও দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার অপেক্ষায় ইংল্যান্ড। তবে ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো তৃতীয় স্থান অর্জন এবং ব্রোঞ্জ পদক জয় ইংলিশ ফুটবলের ইতিহাসে নতুন মাইলফলক হয়ে থাকল।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031