ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা বিমানের

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ৩৯ বার পঠিত
২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা বিমানের

ছবি: -সংগৃহীত

আন্তর্জাতিক রুট সম্প্রসারণ ও যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন কেনা ১৪টি বোয়িং উড়োজাহাজ ২০৩১ সাল থেকে বহরে যুক্ত হওয়ার আগ পর্যন্ত সক্ষমতার ঘাটতি পূরণেই এ উদ্যোগ।

রোববার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, চলতি বছরের মধ্যেই লিজ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে, যাতে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানোর পাশাপাশি নতুন গন্তব্যেও সেবা চালু করা যায়।

তিনি জানান, প্রাথমিকভাবে তিনটি উড়োজাহাজ লিজ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রুট সম্প্রসারণের প্রয়োজন অনুযায়ী এ সংখ্যা ধাপে ধাপে ১০টিতে উন্নীত হতে পারে। পরিকল্পনা বাস্তবায়িত হলে বিমানের বহর বর্তমান ১৯টি থেকে বেড়ে ২০২৭ সালে ২৯টিতে পৌঁছাবে।

প্রতিমন্ত্রী বলেন, লিজ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ করা হবে। এ জন্য ইতোমধ্যে প্রায় ৪০টি আবেদন জমা পড়েছে। নির্বাচিত প্রতিষ্ঠান পুরো প্রক্রিয়া তদারকি করবে।

বিমান ইতোমধ্যে ছয় বছরের জন্য তিনটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ড্রাই লিজে নেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। ২০২৭ সালের শুরুতে উড়োজাহাজগুলো বহরে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় আগামী ৯ আগস্ট।

বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সরকার ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজ অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনা করছে, যাতে ভবিষ্যতে একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই বিমানবহর গড়ে তোলা যায়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930