ঢাকা
০৯ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জুলাই ২০২৬   ১৩ বার পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বুধবার (২২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল জানান, সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনের সাফল্যের প্রশংসা করেন। তিনি নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং বাহিনীকে আরও পেশাদার ও শক্তিশালী করে গড়ে তুলতে অ্যাডমিরাল এম নাজমুল হাসানের দূরদর্শী নেতৃত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করেন।

জবাবে বিদায়ী নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রীর সহযোগিতা, দিকনির্দেশনা ও আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনী প্রধানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031