ঢাকা
৩০ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বড় পরিকল্পনা বিসিবির শাপলা চত্বরের মামলায় গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী প্রকল্পের সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলি, কৌশলে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছি : ভারতীয় হাইকমিশনার সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাসিমুখে তাহসিন, উপহার পেলেন স্বাক্ষর করা বাস্কেটবল ও ড্রোন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেপ্তার, আটক আরও ৫ শুটার ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে

শাপলা চত্বরের মামলায় গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ৩ বার পঠিত
শাপলা চত্বরের মামলায় গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

ছবি: -সংগৃহীত

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে দায়ের করা হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) মোহাম্মদ কামরুজ্জামান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া একটি মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বুধবার সকালে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দেন লতিফ সিদ্দিকী। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের ঘটনায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর তিনি সেদিন সকালেই জানতে পেরেছেন।

তিনি বলেন, আদালতে উপস্থিত হওয়ার উদ্দেশ্য ছিল আত্মগোপনে না যাওয়ার বার্তা দেওয়া। তাঁর ভাষায়, পুলিশ যদি তাঁকে গ্রেপ্তার না করে, তাহলে আগামী রোববার বা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন। তবে এর আগেই পুলিশ গ্রেপ্তার করলে সেটিই আইনি প্রক্রিয়ার অংশ হবে।

লতিফ সিদ্দিকী আরও বলেছিলেন, সম্ভাব্য গ্রেপ্তারের বিষয়টি মাথায় রেখেই তিনি আদালতে এসেছেন। এমনকি প্রয়োজনীয় ব্যক্তিগত জিনিসপত্র, লেখালেখির জন্য খাতা-কলমও সঙ্গে রেখেছিলেন।

তবে আত্মসমর্পণের আগেই সন্ধ্যায় গুলশানের বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এখন তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।