ঢাকা
০১ আগস্ট ২০২৬
শিরোনাম
‘আয়নাঘরের’ দেয়াল ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী : চিফ প্রসিকিউটর এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ ২৯ অক্টোবর যোগদান করবেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী র‌্যাবের টিএফআই সেল পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা চক্রান্ত নয়, দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদল কৃষিসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪০

বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   ৭ বার পঠিত
বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী

ছবি: -সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে বিভেদ-বিভাজন সৃষ্টির কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার কিংবা ধর্মের মাধ্যমে রাষ্ট্রকে নিয়ন্ত্রণের অপচেষ্টার বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি।

শুক্রবার (৩১ জুলাই) বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ বরিশাল জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, কোনো ধর্মাবলম্বীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা বা ধর্মের মাধ্যমে রাষ্ট্রকে গ্রাস করার চেষ্টা ধর্ম, মানবতা এবং সৃষ্টিকর্তার মূল শিক্ষার পরিপন্থী। তিনি বলেন, রাজনীতি ও ধর্ম দুটি ভিন্ন ক্ষেত্র। ধর্ম আবর্তিত হয় সৃষ্টিকর্তাকে কেন্দ্র করে, আর রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ ও সামাজিক স্বার্থ নিশ্চিত করা। কোনো রাজনৈতিক দল, নেতা বা প্রতীক দেবত্বপ্রাপ্ত নয়; জনগণের আস্থা থাকলেই তাদের গ্রহণযোগ্যতা বজায় থাকে।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, প্রকৃত ধর্মচর্চা তখনই সফল হবে, যখন মানুষ ধর্মের নামে ব্যবসা করা ব্যক্তিদের চিনতে পারবে। নিজের ধর্ম গভীরভাবে অনুসরণ ও চর্চা করলে অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাবোধ তৈরি হয়। ধর্মীয় অনুভূতিকে সাম্প্রদায়িক বিভেদের অস্ত্র হিসেবে ব্যবহারের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ধর্মপ্রাণ মানুষকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বৈষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করছে। তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই নীতিতেই দেশ পরিচালিত হবে।

বরিশাল জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি কুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এবং জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মা।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এছাড়া পাঁচজন বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031