ঢাকা
৩১ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের কাছে রোহিঙ্গাদের আকুতি, নিরাপদে দেশে ফিরতে চাই ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই সবচেয়ে বড় স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক প্রেমের গুঞ্জনের মাঝে তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ানকে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪ বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী দেশে ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল বান্দরবানে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে হামাস-ইসরাইল চুক্তি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪, নিখোঁজ ৮

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   ৪ বার পঠিত
বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪, নিখোঁজ ৮

ছবি: -সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৩৪ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও কমপক্ষে ৮ শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কোয়েটার কাছে সোরাঞ্জ এলাকার একটি খনিতে এ দুর্ঘটনা ঘটে। খনির মালিক কুরবান জোগেজাই জানান, খনির ভেতরে জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণেই এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় সেখানে মোট ৪২ জন শ্রমিক কাজ করছিলেন।

উদ্ধারকারী দল শুক্রবারও নিখোঁজ শ্রমিকদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে একই দিন বেলুচিস্তানের হারনাই জেলার আরেকটি কয়লা খনিতে পাথরের চাঁই ধসে এক শ্রমিক নিহত হন।

নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে পাকিস্তানের বেলুচিস্তান ও সিন্ধ প্রদেশের কয়লা খনিগুলোতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। জুলাইয়ের শুরুতে সিন্ধের থাট্টা জেলার একটি কয়লা খনিতে ধসে চার শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছিলেন।