https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ব্যবসাসফল ‘লাকি ভাস্কর’ সিনেমার সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক ভেঙ্কি আটলুরি। তবে ‘লাকি ভাস্কর ২’ দেখতে দর্শকদের আরও অন্তত দুই বছর অপেক্ষা করতে হবে।
নতুন ছবি ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’–এর প্রচারণায় দেওয়া এক সাক্ষাৎকারে ভেঙ্কি আটলুরি জানান, হাতে থাকা প্রকল্পগুলো শেষ করার পরই তিনি সিক্যুয়েলের কাজ শুরু করবেন। প্রথম ছবির সাফল্যের কারণে আরও শক্তিশালী গল্প নিয়েই ফিরতে চান বলেও জানান তিনি।
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাকি ভাস্কর’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন দুলকার সালমান। অপরাধ ও আর্থিক প্রতারণার পটভূমিতে নির্মিত সিনেমাটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছিল।
তবে সিক্যুয়েলের গল্প, অভিনয়শিল্পী বা মুক্তির সম্ভাব্য সময় নিয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি নির্মাতা।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | 31 | |||||