https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৮৫ জন।
শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯০০ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম ধরা পড়েছে ১৮৫ জনের।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৭৪১ জন এবং নিশ্চিত হামে ৯৬ জনের মৃত্যু হয়েছে। ফলে সাড়ে চার মাসে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৭ জনে।
এ সময়ে মোট ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২৮ হাজার ৩১০ জনের এবং পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ৫৯ জনের।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | 31 | |||||