https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘তাল’ সিনেমায় ঐশ্বরিয়া রাই বচ্চনের গ্ল্যামারনির্ভর ইমেজ থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করেছিলেন পরিচালক সুভাষ ঘাই। সিনেমাটির ২৭ বছর পূর্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে অজানা তথ্য জানিয়েছেন।
সুভাষ ঘাই বলেন, সিনেমাটির প্রস্তাব দেওয়ার সময়ই ঐশ্বরিয়াকে জানিয়েছিলেন, চরিত্রের প্রয়োজনে তার পরিচিত গ্ল্যামারাস ইমেজ বদলাতে হবে। কারণ তখন ঐশ্বরিয়া ছিলেন বলিউডের অন্যতম পরিচিত সুন্দরী তারকা।
পরিচালকের ভাষ্য, আমি ওকে বলেছিলাম, তোমার ইমেজটা আমাকে পুরোপুরি বদলে দিতে হবে। প্রথম এক ঘণ্টায় তোমাকে কোনো মেকআপ করতে হবে না।
ঐশ্বরিয়াও এতে সম্মতি জানিয়েছিলেন বলে জানান সুভাষ ঘাই। তার মতে, একজন পরিচালককে চরিত্রের প্রয়োজন অনুযায়ী অভিনেতা-অভিনেত্রীর উপস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হয়।