https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জায়েদ খানকে এবার দেখা যাবে গানের ভিডিওচিত্রে। ‘শিকারী’ শিরোনামের গানটির টিজার ইতোমধ্যে প্রকাশ হয়েছে। আর টিজারেই চমক দেখিয়েছেন এই ঢাকাই অভিনেতা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে প্রকাশিত টিজারে জায়েদ খানকে একাধিক আমেরিকান নারী মডেলের সঙ্গে নাচতে ও গাইতে দেখা গেছে। বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত ভিডিওটিতে তার সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন এবং যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা।
জায়েদ খান জানান, টিজার প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। তার ভাষায়, পুরো গানের ভিডিওটি আরও আকর্ষণীয় হবে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব ও রিমি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন মনোরম লোকেশনে ব্যয়বহুল এই মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের একাধিক টেকনিশিয়ানও কাজ করেছেন।