https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রায় ২৭ হাজার টাকার একটি শাড়ি আত্মসাতের অভিযোগে আদালতে হাজির হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী তানজিন তিশা। তিনি বলেছেন, ১৫ বছরের ক্যারিয়ারে একটি শাড়ির জন্য আদালতে আসতে হবে—এটি কাম্য নয়। তিনি ন্যায়বিচার প্রত্যাশা করেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিশার দাবি, তার বিরুদ্ধে অভিযোগকারী নারী তার স্বামীর ক্ষমতার প্রভাব দেখিয়ে তাকে হুমকি দিয়েছেন। এ বিষয়ে পরে বিস্তারিত প্রকাশ করবেন বলেও জানান অভিনেত্রী।
এর আগে শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তানজিন তিশা।
মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও পরে যোগাযোগ বন্ধ করে দেন তিশা। এ ঘটনায় ২০২৫ সালে পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম মামলা করেন।
পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তিশার বিরুদ্ধে সমন জারি করেন। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে তা মঞ্জুর হয়।