ঢাকা
১৪ আগস্ট ২০২৬
শিরোনাম

শাড়ি নিয়ে মামলায় যে কারণে জামিন পেলেন তানজিন তিশা

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
শাড়ি নিয়ে মামলায় যে কারণে জামিন পেলেন তানজিন তিশা

ছবি: -সংগৃহীত

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, গত ১২ জুলাই আদালত তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। সেই অনুযায়ী তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

আদালতের আদেশে বলা হয়, আসামি একজন নারী হওয়ায় এবং মামলায় শাড়ির দাম ও মডেল বিবেচনায় তাকে জামিন দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়ে প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিশা। পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন বাদী।

২০২৫ সালে এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়। পরে ডিবি পুলিশ তদন্ত করে তানজিন তিশাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদন গ্রহণ করে আদালত তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

জামিন পাওয়ার পর তিশা সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে অভিযোগকারী একজন নারী এবং তার স্বামীর ক্ষমতা দেখিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি তিনি পরে প্রকাশ করবেন বলেও জানান।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031